২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ জনকে সম্মাননা দিল বরগুনা প্রেস ক্লাব

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আট গুণীজনকে সন্মাননা দিয়েছে বরগুনা প্রেস ক্লাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 12:59 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

প্রেস ক্লাবের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে আরডিএফ মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের এ সন্মাননা দেয়া হয়।

সম্মাননাপ্রাপ্তরা হচ্ছেন- অধ্যাপক এন আই খান (শিক্ষা), আবদুল আলীম হিমু (সাংবাদিকতা), অ্যাডভোকেট মোসলেম আলী শরীফ (সমাজসেবা), অধ্যক্ষ রাজিয়া বেগম (আলোকিত নারী), মীর বজলুর রহমান (ক্রীড়া সংগঠক), হাতেম আলী কমান্ডার (মুক্তিযোদ্ধা), মো. আবদুস সোবাহান (চিকিৎসা ক্ষেত্রে মরণোত্তর) ও অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান (সাংস্কৃতিক ক্ষেত্রে মরণোত্তর।

এছাড়া বরগুনা প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি আবুল কালাম আজাদের পরিবারকে স্মৃতি-স্মারক প্রদান করা হয়।

প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারে সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, অ্যাডভোকেট হাসান আরিফ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের, বরগুনা জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভূঁইয়া, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা পরিষদের প্রশাসক মো. জাহাঙ্গীর কবীর।