২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে শিশু ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 12:51 PM

Updated : 25 Apr 2022, 06:35 PM

গুরুতর অবস্থায় দ্বিতীয় শ্রেণির ওই র্শিক্ষার্থীকে (৭) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলার সময় প্রতিবেশী আব্দুল জলিলের ছেলে অপু (১৪) তাকে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে ধর্ষণ শেষে পালিয়ে যায়।

পরে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

অপুকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি।