২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঞ্চনজঙ্ঘা অভিযানে মুহিত

এভারেস্টজয়ী পর্বতারোহী এম এ মুহিত এবার বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘায় অভিযানে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 11:52 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

শুক্রবার সকালে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন মুহিত জানান, আগামী ১৭ এপ্রিল নেপালের ভদ্রপুর থেকে ৪৫ দিনব্যাপী এ অভিযান শুরু করবেন তিনি।

বাংলা মাউন্টেনিয়ারিং এ্যান্ড ট্রাকিং ক্লাব (বিএমটিসি) এর উদ্যোগে এ অভিযানে মুহিত ছাড়াও অন্যান্য দেশের আরও ৭ অভিযাত্রী অংশ নিচ্ছেন বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা, অ্যান্টার্টিকা ও সুমেরু অভিযাত্রী ইনামুল হক।

ইনামুল হক জানান, হিমালয় পবর্তমালার কাঞ্চনজঙ্ঘার উচ্চতা ৫ হাজার ৮৮৬ মিটার (২৮,১৬৯ ফুট)। এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শিখর হলেও অভিযানের ক্ষেত্রে এভারেস্টের চেয়ে বিপদসঙ্কুল।

সংবাদ সম্মেলনে মুহিতের হাতে বাংলাদেশের পতাকা তুলে দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ ও জনপ্রিয় কথা সাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল।

২০১১ সালের ২১ মে দ্বিতীয় বাংলাদেশি হিসাবে এভারেস্ট জয় করেন এম এ মুহিত।

সংবাগ সম্মেলনে জাফর ইকবাল বলেন, এদেশের তরুণদের যে কোনো ধরনের সুযোগ তৈরি করে দিলেই তারা এর সঠিক বাস্তবায়ন ঘটায়। ইতিহাসে সেটি প্রমাণিত।

অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ বলেন, বাংলাদেশের সামনে অনেক বিপদ থাকলেও তাতেও কোনো ভয় নেই; কারণ এদেশে অনেক বীরও রয়েছে।