সাভারে পুলিশ-ডাকাত সংঘর্ষ
সাভারে ডাকাতের সঙ্গে সংঘর্ষের সময় গোয়েন্দা পুলিশের দুই সদস্য আহত হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে সাভারের বিশমাইল-জিরাবো সড়কে এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ এক ডাকাতকে আটক করা হয়েছে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান জানান, ডাকাতরা দীর্ঘদিন ধরে নিজেদের গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে সড়কে যানবাহন আটকিয়ে ডাকাতির করে আসছিল।
বৃহস্পতিবার রাত ২টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল বিশমাইল-জিরাব সড়কের পুলিশ চেকপোস্টের সামনে রাস্তার পাশে ঝোপের মধ্যে অবস্থান নেয়।
৮/১০ জনের একটি ডাকাত দল সেখানে এসে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের ধরার চেষ্টা করে।
তখন এক ডাকাতের লাঠির আঘাতে এসআই মাসুম ও কনস্টেবল শাহীন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশের গুলিতে শাহীন মিয়া নামে এক ডাকাত সদস্যে আহত হয়। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত এক জোড়া হ্যান্ডকাফ, দুই রাউন্ড গুলি, ৩টি কালো মুখোশ, একটি রাম দা উদ্ধার করেছে।
