আশুলিয়ায় বাসে আগুন, ভাংচুর
ইসলামী ছাত্রশিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের শুরুতেই সাভারের আশুলিয়ায় একটি বাসে আগুন দিয়েছে পিকেটাররা।
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নবীনগর বাসস্ট্যান্ডের কাছে রাস্তার পাশে রাখা একটি খালি বাসে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে কয়েকজন পিকেটার আগুন ধরিয়ে দেয়।
পরে ডিইপিজেড দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভায়। আগুনে বাসের কয়েকটি আসন পুড়ে গেছে।
পিকেটাররা এ সময় কয়েকটি যানবাহন ভাংচুর করে বলেও তিনি জানান।
বাসে আগুন দেয়ার অভিযোগে ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করা হয়েছে বলে ওসি জানান।
