জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ৩য় বর্ষের ফল বৃহস্পতিবার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের স্নাতক তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info এবং যেকোন মোবাইল থেকে nu<space> H3 <space> Roll No লিখে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠিয়েও জানা যাবে।
