২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় পৌর মেয়র পদে ১০ প্রার্থী

মাগুরা পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচনে ১০ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাগুরা, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 01:32 PM

Updated : 25 Apr 2022, 06:34 PM

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হানিফ উদ্দিন মনোনয়নপত্র জমার শেষ দিন সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

পৌর মেয়র জেলা আওয়ামী লীগ সভাপতি আলতাফ হোসেনের মৃত্যুতে মেয়র পদে আগামী ৬ মে পুনরায় ভোট গ্রহণ হবে।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সদ্য প্রয়াত মেয়র আলতাফ হোসেনের ছেলে খুরশিদ হায়দার টুটুল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মিরুল ইসলাম, ভারপ্রাপ্ত মেয়র স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর শহিদুল ইসলাম বাবু, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র আওয়ামী লীগ নেতা তপন কুমার রায় এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

অপরদিকে বিএনপির সাবেক জেলা সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান মাহাবুবুল হক সিদ্দিকি মঞ্জু, সাবেক পৌর চেয়ারম্যান ইকবাল আখতার খান কাফুর, পৌর বিএনপির সভাপতি আইয়ূব হোসেন, পৌর কাউন্সিলর মাসুদ হাসান খান কিজিল ছাড়াও জেলা জাপার সাধারণ সম্পাদক হাসান সিরাজ সুজাও মেয়র পদে প্রতিদ্বন্দিতা করবেন।

মনোনয়নপত্র বাছাই হবে ১১ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ এপ্রিল।