২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদন্ড

ফেনীতে এক ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে এক যুবককে কারাদন্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফেনী, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 01:39 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

রোববার দুপুরে জয়নাল আবেদীন (২২) নামের ওই যুবককে এক মাসের কারাদন্ড দেয়া হয়।

জয়নাল ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের আবু বকরের ছেলে। সে ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনসুর উদ্দিন সাংবাদিকদের বলেন, জয়নাল প্রতিনিয়ত ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত।

রোববার শ্রেণিকক্ষে প্রবেশের চেষ্টা করলে পিয়ন তাকে বাধা দেয় এবং পরে স্কুল কর্তৃপক্ষ তাকে পুলিশে দেয়।