২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাঙ্গলকোটে ১৪৪ ধারা জারি

কুমিল্লার নাঙ্গলকোটে একই স্থানে বিএনপির দুই পক্ষ ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভা আহ্বানকে কেন্দ্র করে শনিবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 09:28 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

সংঘাতের আশঙ্কায় শুক্রবার রাত ৯টায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেয়া হয়।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাঙ্গলকোট এ আর হাই স্কুল মাঠে বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়া অপর নেতা মোবাশ্বের আলম ভুইয়া ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি শনিবার জনসভা আহবান করে।

এ বিষয়ে আলাপ আলোচনা করেও কোনো সমঝোতা না হওয়ায় সংঘর্ষের আশঙ্কায় শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সমাবেশ স্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।