ক্ষমতায় টিকে থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন রকমের ‘নাটক’ করছে বলে অভিযোগ করেছেন নগর বিএনপি’র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
05 Apr 2013, 03:48 PM
Updated :
23 Aug 2022, 10:30 AM
শুক্রবার সকালে নগরীর নাসিমন ভবনের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শেখ হাসিনা কোন দিকে গতি না পেয়ে এবার হরতালের মাধ্যমে বাঁচবার চেষ্টা করছেন। তিনি ‘এ কূল ও কূল’ সব হারিয়েছেন।”
প্রধানমন্ত্রী দেশকে চরম ‘সংকটের’ দিকে নিয়ে যাচ্ছে দাবি করে করে আমীর খসরু বলেন, একদিকে তিনি হেফাজতে ইসলামকে সমাবেশ করার অনুমতি দিচ্ছেন, অপরদিকে তাদের পৃষ্ঠপোষকতায় কিছু গোষ্ঠীকে দিয়ে লংমার্চ বানচালের চেষ্টা করছে।
চট্টগ্রামস্থ বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহাজাহান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকসহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, দক্ষিন জেলা বিএনপি সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর কমিটির সহ-সভাপতি সামশুল আলম, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।
ক্ষমতায় টিকে থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন রকমের ‘নাটক’ করছে বলে অভিযোগ করেছেন নগর বিএনপি’র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৫:৪৮, ৫ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩০, ২৩ আগস্ট ২০২২