২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে হাতবোমাসহ ৪ জামায়াত কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা ও আড়াইহাজার থেকে হাতবোমা ও দেশিয় অস্ত্রসহ চার জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 11:12 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান সাংবাদিকদের জানান, ভোরে ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুটি হাতবোমা, শতাধিক জিহাদী বই, ছাত্র শিবিরের গোপন নথিপত্রসহ আল নাহিয়ান সুমন (২০) ও আল ইখুওয়ান সুজনকে (১৮) গ্রেপ্তার করা হয়।

এছাড়া আড়াইহাজারের গোপালদী পৌরসভার সদাসদি গ্রামে অভিযান চালিয়ে শাহাদাৎ হোসেন (৩৪) ও আব্দুল হান্নানকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ। এখান থেকে চারটি হাতবোমা ও দুটি ধারালো দেশিয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান আশরাফুজ্জামান।

তিনি জানান, হেফাজতে ইসলামের লং মার্চকে কেন্দ্র করে তারা নাশকতার প্রস্তুতি নিচ্ছিল।