২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ২০ স্থাপনায় আগুন

ভোলার দৌলতখান উপজেলা সদরের বাজারে অগ্নিকাণ্ডে ২০টি স্থাপনা পুড়ে গেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 10:57 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শুক্রবার সকালে অগ্নিকাণ্ডে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৭টি বসতঘর পুড়ে যায়।

দমকল বাহিনীর ভোলা ও বোরহানউদ্দিন এর দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দৌলতখান থানার ওসি মোবাশ্বে আলী স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকাল ৯টার দিকে সদরের মধ্য বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন চারপাশের দোকান ও বাড়িঘরে ছড়িয়ে পড়ে।

পরে দমকল বাহিনীর ২টি ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়।

ওসি জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দমকল বাহিনী ও ব্যবসায়ীদের ধারণা।