২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের ৩২ কর্মকর্তাকে বদলি

জনপ্রশাসনের ১৯ যুগ্ম সচিবসহ ৩২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 04:04 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এদের বদলি করা হয়।

৩২ কর্মকর্তাদের মধ্যে সাত উপ-সচিব, তিন জন সিনিয়র সহকারী সচিব এবং তিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঁচ জন ওএসডি উপ-সচিবকে জেলা ও বিভাগীয় পর্যায়ে অর্থনৈতিক শুমারির দায়িত্ব পালনে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সংযুক্ত করে পৃথক আদেশ জারি করা হয়েছে।