২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

হরতালের নামে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে রাজশাহী বিভাগে আধাবেলা কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 11:05 AM

Updated : 25 Apr 2022, 06:33 PM

পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ২টা পর্যন্ত বাসসহ সব পরিবহন বন্ধ রেখে চালক ও শ্রমিকরা কর্মবিরতি পালন করে।

এদিকে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সকাল সাড়ে ১১টায় রাজশাহী শিরোইল বাসস্ট্যান্ড থেকে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ লাঠি মিছিল বের করে।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মালিক ও শ্রমিক নেতারা গাড়িতে হামলার ঘটনার সঙ্গে জড়িতের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল থাকলেও রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর কাপাসিয়া এলাকায় একটি বাসসহ ৫টি গাড়ি ভাঙচুর করা হয়।

এ সময় বাসের চালক ও হেলপারকে জামায়াত-শিবির কর্মীরা মারধর করা হয়।