২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি বিজিবি।
তাদের ছাড়িয়ে আনতে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
