২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দমকলকর্মীদের ওপর হামলা, আহত ৯

নাটোরে অগ্নিকাণ্ডস্থলে দেরিতে পৌঁছার অভিযোগে দমকলকর্মীদের ওপর হামলা চালিয়েছে এলাকাবাসী।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 02:21 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

মঙ্গলবার গভীর রাতে সদরের কামারদিয়াড় গ্রামে এই হামলায় নয় দমকলকর্মী আহত হন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আহতদের মধ্যে চারজনকে নটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত দমকলকর্মী আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টা ৩৫ মিনিটে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে উপস্থিত হন। ওই সময় কিছু উচ্ছৃঙ্খল জনতার হামলায় তাদের নয়জন কর্মী আহত হন।

বাড়ির মালিক নূর মিয়া বলেন, তারা পুলিশকে খবর দিলেও পুলিশ দমকলকে খবর দিতে দেরি করেছে। এতে ক্ষিপ্ত এলাকাবাসী দমকলকর্মীদেরকে কিছু মারধর করেছে।

নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।