২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বিএসএফ সদস্য আটক, পরে ফেরত

সীমান্ত পার হওয়ায় বুধবার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত থেকে অস্ত্রসহ বিএসএফের এক জওয়ানকে আটক করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 12:17 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

বিকালে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর সুরেং (৩২) নামের ওই বিএসএফ সদস্যকে ফিরিয়ে দেয়া হয়।

সুরেং বাংলাদেশের মুন্সীপুর সীমান্তের বিপরীতে ভারতের মহাখোলা ক্যাম্পের ৯২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য।

চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আব্দুল খবির সরকার বলেন, সকাল ৮টার দিকে মুন্সীপুর সীমান্তের এপারে চলে আসেন সুরেং।

স্থানীয়দের সহায়তায় সুরেংকে অস্ত্রসহ আটক করেন বিজিবি মুন্সীপুর ক্যাম্পের সদস্যরা।

বিজিবি কর্মকর্তা আরো বলেন, বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত মুন্সিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়।

বৈঠকে সুরেংকে বিএসএফের কাছে ফিরিয়ে দেয়া হয়, বলেন তিনি।