২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে তিন শিবিরকর্মী গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ছাত্র শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 11:54 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের বাহারুল ইসলাম, ৩য় বর্ষের আসলাম এবং ইরফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্র্থী শাকিল।

বুধবার আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক শিক্ষার্থীরা ওই হলের ১৩১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।

মঙ্গলবার গভীর রাতে বাইরে থেকে হলে ঢোকার সময় ছাত্রলীগকর্মীরা তাদের জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় বাহারুলের মুঠোফোনে এক শিবির নেতার প্রেরিত কয়েকটি ক্ষুদে বার্তা (এসএমএস) দেখে তাদের হলে দায়িত্বরত পুলিশে হস্তান্তর করা হয়।