সিরাজগঞ্জে ট্রাকে আগুন
ইসলামী ছাত্রশিবিরের ডাকা সকাল-সন্ধ্যার হরতালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি ট্রাকে আগুন দিয়েছে হরতালকারীরা।
বুধবার সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ সড়কের ডাওল ওভারব্রিজের কাছে ওই ট্রাকে জামায়াতকর্মীরা আগুন দেয় বলে জানান বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মডেল থানার এএসআই আল মামুন।
শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার হুসেনকে গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার প্রতিবাদে বুধবার রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় সকাল-সন্ধ্যা এই হারতালের ডাক দেয় ছাত্রশিবির।
সকাল সাড়ে ১০টার দিকে উল্লাপাড়ায় দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার ভাংচুর করে পিকেটারা।
উল্লাপাড়া মডেল থানার ওসি বিমান কুমার দাস জানান, প্রায় একই সময়ে তালা এলাকায় পুলিশ ও জামায়াত-শিবিরকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
