যশোরে বোমা বিস্ফোরণ, আহত ৬
যশোর শহরে মঙ্গলবার হরতাল সমর্থক ও বিরোধীদের মধ্যে পাল্টাপাল্টি বোমাবজি হয়েছে।
বোমা বিস্ফোরণ ও ছুরিকাঘাতে বিএনপি ও ছাত্রদল নেতাসহ ছয় জন আহত হয়েছেন।
তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এরপর একইস্থানে হরতাল বিরোধীরা পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটায়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, হরতাল সমর্থকরা হাসপাতাল মোড়েও দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ওষুধের দোকানের কর্মচারী মনিরুল ও ভ্যান চালক হাসান আহত হন।
এছাড়া মঈন নামে একজন পথচারী ছুরিকাঘাতে মারাত্মক জখম হয়েছেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, তাদের মিছিলে হরতাল বিরোধীরা বোমা হামলা করেছে।
এতে আহত হন যশোর শহর বিএনপির নেতা ও পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম শাকিল, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আশরাফুল কবীর সুমন ও ছাত্রদলকর্মী জনি।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ দত্ত বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
