২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী ও রংপুরে বুধবার হরতাল

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার হুসেনকে গ্রেপ্তার ও রিমাণ্ডে নেয়ার প্রতিবাদে বুধবার রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় সকাল-সন্ধ্যা হারতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির।

রংপুর প্রতিনিধি

রাজশাহী ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 05:30 AM

Updated : 25 Apr 2022, 06:33 PM

তবে এইচএসসি ও আলীম পরীক্ষা এই হরতালের আওতামুক্ত থাকবে।

মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মহসিন আলম সাইমুম জানান, সভাপতির মুক্তির দাবিতে কেন্দ্রীয়ভাবে হরতাল ডাকার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি।

দেলওয়ারকে ৩১ মার্চ রাজধানীর শ্যামলী থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালত তার ১৪ দিনের রিমাণ্ড মঞ্জুর করে। এর প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী হরতাল পালন করছে শিবির।

শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগর সভাপতি মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেলওয়ার হুসেনের বাড়ি রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলায়। একই সঙ্গে তিনি বৃহত্তর রাজশাহী বিভাগের ছাত্র কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক হওয়ায় আমরা এই দুই বিভাগে হরতালের ঘোষণা দিয়েছি।””

পুরনো খবর:

শিবির সভাপতি দেলওয়ার ১৪ দিনের রিমান্ডে