২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জামায়াত নেতা আটক

ইসলামী ছাত্রশিবির ও ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যার হরতালে পিকেটিং করার সময় গাজীপুর থেকে জামায়াতে ইসলামীর এক নেতাসহ ২০ জনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 04:39 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

কালিয়াকৈর থানার ওসি মীর রকিবুল হক জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের খাড়াজোড়া এলাকায় পিকেটিং করার সময় কালিয়াকৈর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হারুন-অর-রশিদসহ ১৮জনকে আটক করা হয়েছে।

প্রায় একই সময়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ও সিএন্ডবি বাজার এলাকা থেকে দুই পিকেটারকে আটক করা হয় বলে জানান শ্রীপুর থানার ওসি আমির হোসেন।

হরতালে গাজীপুরে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকালে গাজীপুর থেকে থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে শহরে যান চলাচল অনেকটাই স্বাভাবিক।

কল-কারখানা, ব্যাংক-বীমা, সরকারি-বেসরকারি অফিস-আদালত, বিপনীবিতান খোলা রয়েছে।

টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে জানান,  টঙ্গীতে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে।