২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ভেসে উঠল কয়েকটি লাশ

চট্টগ্রামের বাঁশখালী সংলগ্ন সাগরে বেশ কয়েকটি লাশ ভেসে উঠেছে, এদের জলদস্যুরা হত্যা করেছে বলে স্থানীয়দের ধারণা।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 12:39 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

সোমবার দুপুরে বাঁশখালীর শেখেরখিল থেকে অন্তত ২৫ কিলোমিটার গভীরে সাগরে লাশগুলো ভেসে ওঠে।

স্থানীয়রা ১৬টি লাশ ভেসে ওঠার খবর জানালেও এই বিষয়ে প্রশাসন কিংবা পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তবে লাশ ভেসে ওঠার খবর তারাও জেনেছে।

বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ ভেসে ওঠার খবর পেয়েছি। তবে তা উদ্ধার না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

গত ২৫ মার্চ সাগরে জলদস্যুদের কবলে পড়ে তিনটি জেলেনৌকা, অপহরণ করা হয় ৩২ জেলেকে।

বাঁশখালী থানার ওসি কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেখের খিলের তিনজনও অপহৃতদের মধ্যে রয়েছেন।

লাশ ভেসে ওঠার খবর তিনিও পেয়েছেন বলে জানান।

লাশ ভেসে ওঠার পর সাগরে অবস্থানরত জেলেরাই তা দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়।  

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ কূলে আনার পর এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে।