২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা খুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বোমা মেরে ও গুলি করে আওয়ামী লীগের এক নেতাকে খুন করেছে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 12:04 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

সোমবার বিকালে এ হামলায় নিহত আব্দুর রউফ ওরফে রইচ বারোবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন, রউফ পিরোজপুর গ্রামের বাড়ি থেকে বাদুরগাছা গ্রামে তার ইটখোলায় যাচ্ছিলেন।

পথে বাদুরগাছা সড়কে আগে থেকে অবস্থান নেয়া প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে প্রথমে বোমা ছোঁড়ে। বোমার আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে গুলি করে এবং কুপিয়ে চলে যায় হামলাকারীরা।

যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ওসি লিয়াকত অলি বলেন, বারোবাজার হাটের ইজারা নিয়ে প্রতিপক্ষ একটি গোষ্ঠীর সঙ্গে তার বিরোধ চলছিল। এর জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।