২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের জন্য মিল্ক ভিটা

প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশূদেরও পাস্তুরিত প্যাকেটজাত দুধ সরবরাহ করবে মিল্ক ভিটা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 03:54 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহায়তায় পাইলট প্রকল্প হিসেবে নির্দিষ্ট বিদ্যালয়সমুহে প্রাথমিকভাবে এ সেবা চালূর জন্য রোববার কিল্ক ভিটার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

শুরুতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নির্দিষ্ট কয়েকটি বিদ্যালয়ে এটি শুরু হচ্ছে।

মিল্ক ভিটার ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ে পড়–য়া ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের ক্ষুধা নিবারণ, পুষ্টিমান উন্নয়ন এবং বিদ্যালয় থেকে অকালে ঝরে পড়া রোধে সিরাজগঞ্জে ওই কর্মসূচি হাতে নিয়েছে মিল্ক ভিটা।