২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতের ডাকা হরতালে চট্টগ্রামে ককটেল বিস্ফোরণে আহত স্কুলছাত্রী অন্তু বড়ুয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 11:45 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (মিডিয়া) মাহবুবুল হক শাকিল জানান, প্রধানমন্ত্রী তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য অন্তুকে ঢাকার চক্ষু বিজ্ঞান ইন্সটিটউটে আনা হচ্ছে। প্রয়োজনে তার চোখের উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানো হবে।

বৃহস্পতিবার ১৮ দলীয় জোটের হরতালের দ্বিতীয় দিনে সকাল পৌনে আটটার দিকে নগরীর মোমিন রোডের হেম সেন লেইনের মুখে জামায়াত ইসলাম ও ছাত্র শিবিরের কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় মায়ের সাথে কোচিং সেন্টারে যাওয়ার সময় আহত হন অপর্ণাচরণ সিটি করপোরেশন স্কুলের নবম শ্রেণীর ছাত্রী অন্তু বড়ুয়া (১৪)। তার ডান চোখের পাশে আঘাত লাগে।

মাহবুবুল হক শাকিল জানান, চট্টগ্রামের অন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে নিয়ে তার বাবা-মা অ্যাম্বুলেন্স করে রোববার সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।