২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গাড়িচাপায় পথচারী নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 08:48 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার শ্রীকোলা মোড়ে বগুড়া-নগরবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

উল্লাপাড়া থানার ওসি বিমান কুমার দাস সাংবাদিকদের জানান, রোববার ভোর সাড়ে ৬টার দিকে একটি যান চাপা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি।