২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ইউএনও’র বাসার সামনে ‘বোমাসদৃশ বস্তু’

বরিশালের বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বাকাইদের বাসভবনের ফটকের সামনে থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 05:41 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার খানপুর এলাকায় ইউএনও’র বাসভবনের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয় বলে মহানগরীর বিমানবন্দর থানার এসআই আবুল খায়ের জানান।

ঘটনাস্থল খেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, টেপে প্যাঁচানো দুটি বস্তু ফেলে রাখা হয়, যার একটির উপরে বোমা ও আরেকটির উপরে ককটেল লেখা রয়েছে।

ওই বস্তু দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।