২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগ জিডি নথিভুক্ত

নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের বিরুদ্ধে থানায় করা দুটি অভিযোগ সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 01:26 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

শনিবার নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার হুমকি দেয়ার দুটি অভিযোগ দায়ের করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সভাপতি প্রদীপ ঘোষ বাবু ও জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম।

লিখিত অভিযোগে বলা হয়, শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত শহীদ তাজুল স্মরণসভার প্রস্তুতি নেয়ার সময় আওয়ামী লীগ নেতা শামীম ওসমান সাংস্কৃতিক জোট সভাপতি প্রদীপ ঘোষ বাবু এবং জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলামকে ডেকে হুমকি দেন।

তবে শামীম ওসমান অভিযোগ অস্বীকার করেছেন।