২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের বাবা হলেন বঙ্গবন্ধুদৌহিত্র ববি

পুত্র সন্তানে বাবা হয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র রেদওয়ান সিদ্দিক ববি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 12:37 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল জানান, নবজাতকের নাম রাখা হয়েছে কাইয়াস মুজিব সিদ্দিক।

“শনিবার ভোর ৪টা ৫৫মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কাইয়াসের জন্ম হয়। মা  ও নবজাতাক দুজনেই সুস্থ রয়েছে।”

নাতির সঙ্গে হাসপাতালেই রয়েছেন ববির মা শেখ রেহানা। ববির  একটি কন্যা সন্তানও রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সকালে কাইয়াসকে দেখতে হাসপাতালে যান বলে তার বিশেষ সহকারী জানান।