২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ১৪৪ ধারা জারি

আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন দুই জোট একই স্থানে কর্মসূচি দেয়ায় চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্ক, শিবগঞ্জ পৌর এলাকা ও কানসাট বাজারে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 11:39 AM

Updated : 25 Apr 2022, 06:32 PM

পুলিশ ও উপজেলা প্রশাসন জানায়, শনিবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্ক এবং বেলা ৩টা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত শিবগঞ্জ পৌর এলাকা ও কানসাট বাজারে ১৪৪ ধারা বলবৎ থাকবে।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক শাহ আলম বলেন, শনিবার বিকালে শহরের পৌরপার্কে ১৮ দলীয় জোট বৃহস্পতিবার শিবগঞ্জের শ্যমপুর ইউনিয়নে নিহতদের গায়েবানা জানাযা ও বিক্ষোভ সমাবেশের কমৃসূচি দেয়। একই সময় ও একই স্থানে ১৪ দলও সমাবেশের ঘোষণা দেয়।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, আইনশৃংখলা পরিস্থিতির অবনতির আশংকায় শিবগঞ্জ পৌর এলাকা ও কানসাট বাজারে ১৪৪ ধারা জারি করা হয়েছে।