কারখানা স্থানান্তরের প্রতিবাদে সড়ক অবরোধ
কারখানা স্থানান্তরের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলায় সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর করেছে পোশাক শ্রমিকরা।
তারা শনিবার সকাল ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখে এবং বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
সকাল সাড়ে ১০টার দিকে শিল্পাঞ্চল পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থালে গিয়ে বিক্ষোভরত শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে আমিনুল ইসলাম জানান।
