সংঘর্ষের ঘটনায় বেলকুচিতে মামলা
সিরাজগঞ্জের বেলকুচিতে পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় বিএনপি ও জামায়াতের ২৯ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।
সিরাজগঞ্জ সদর সার্কেল এএসপি কাজী এহসানুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে আনা হয়েছে।
বিএনপি ও জামায়াত ইসলামীর ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ‘আরো অনেককে’ আসামি করা হয়েছে মামলার এজাহারে।
হরতালে নাশকতার মামলার আসামি জামায়াতকর্মী হাবিবুর রহমানকে গ্রেপ্তার করতে শুক্রবার সকালে বেলকুচির মৌপুর গ্রামে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। এ সময় সংঘর্ষে দুইজন নিহত হন।
এএসপি কাজী এহসানুল কবীর জানান, ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
