২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালু বোঝাই ট্রাকে সাড়ে ৪ হাজার বোতল ফেন্সিডিল

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঢাকাগামী একটি বালু বোঝাই ট্রাক থেকে চার হাজার ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে ট্রাকচালক ও তার সহকারীকে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 05:36 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জÑবগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার মাস্টার ফিলিং স্টেশনের কাছ থেকে ট্রাকটি আটক করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের  ওসি জিয়া লতিফুল ইসলাম জানান।

তিনি বলেন, যশোর থেকে বালু নিয়ে ট্রাকটি ঢাকা যাচ্ছিল। বালুর ভিতর ২৩টি বস্তা পাওয়া যায়। সেগুলো থেকে চার হাজার ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার  করা হয়।

এ ঘটনায় ট্রাক চালক আমির হোসেন (৪০) ও তার সহকারী ইউসুফ আলীকে(১৯)আটক করা হয়। আমির যশোরের শার্শা উপজেলার নাবারন শ্যামলাগাছি এলাকার মৃত নওশের আলীর ছেলে এবং ইউসুফ একই উপজেলার নাবারনগুরুজ বাগান এলাকার জাহান আলীর ছেলে।

এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের ওসি।