২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ওপর হামলায় মামলা

হরতালের দ্বিতীয় দিনে ময়মনসিংহে বোমা বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুইটি মামলা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 11:20 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

কোতোয়ালি মডেল থানায় করা ওই দুই মামলায় বিএনপির আটক ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম বলেন, “তাদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”

সদর উপজেলার নতুন বাজার এলাকায় পুলিশের ওপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগে এসআই শাকের আহমেদ বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

এ মামলার আসামিরা হলেন আনন্দ রবি দাস, মুকুল, রাহাত, জাহিদ, কাইয়ূম, মাসুদুর রহমান, রাশেদুল কবির, রাহাতুজ্জামান, মইনুল ইসলাম ও আশাদুজ্জামান।

এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় এসআই সাইদুল হক বাদী হয়ে বিস্ফোরক আইনে তিনজনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।

এ মামলার আসামিরা হলেন আব্দুস সালাম, রুহুল আমীন ও মোহাম্মদ আলী।

বিএনপি প্রধান কার্যালয় থেকে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোট বুধ ও বৃহস্পতিবার টানা ৩৬ ঘণ্টার হরতাল ডাকে।