রাঙামাটিতে শনিবার হরতাল
জেলা সভাপতির ওপর হামলার প্রতিবাদে শনিবার রাঙামাটিতে অর্ধদিবস হরতাল ডেকেছে ছাত্রদল।
শুক্রবার বিএনপির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম তালুকদার এ ঘোষণা দেন।
সংবাদ সন্মেলনে দাবি করা হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাঙামাটি শহরে হরতাল চলাকালে পুরাতন বাসস্ট্যাণ্ডে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ ও যুবলীগকর্মীরা ছাত্রদল সভাপতি আবু সাদাৎ মো. সায়েমকে ‘হত্যার উদ্দেশ্যে’ হামলা করে।
এর প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত হরতাল পালন করা হবে।
সংবাদ সন্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান, সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক প্রমুখ।
