চট্টগ্রামে হরতাল বিরোধী সমাবেশ
১৮ দলীয় জোটের ৩৬ ঘন্টার হরতালের শেষ দিনে চট্টগ্রামে হরতাল বিরোধী সমাবেশ করেছে সামাজিক প্রতিরোধ কমিটি।
বৃহস্পতিবার নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে এ সমাবেশ হয়।
এতে নগর আওয়ামী লীগের সভাপতি ও কমিটির আহ্বায়ক এবিএম মহিউদ্দিন চৌধুরী বলনে, “একাত্তরের ঘাতকদের রুখতে আমরা ঘরে বসে নেই। যেখানেই তাদের পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করা হবে। এদের প্রতিরোধ করা আমাদের ঈমানী দায়িত্ব।”
চট্টগ্রামকে ‘শান্তির জনপদ’ আখ্যায়িত করে সাবেক এই মেয়র সতর্ক করে দিয়ে বলেন, এখানে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করলে তার রক্ষা নেই।
সমাবেশে আরো বক্তব্য রাখনে- নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসনে চৌধুরী বাবুন, জাসদ নতো জসিম উদ্দিন বাবুল, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক আবু হানিফ, মহানগর আদালতের পিপি কামাল উদ্দনি আহমদে প্রমুখ।
