২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা: শেরপুরে ৩৮ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র

হরতালের আগে গাড়ি পোড়ানোর একটি মামলায় শেরপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 07:17 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে হরতালের আগে গত ১৭ মার্চ  সন্ধ্যায় শেরপুর শহরের পুরাতন গরুহাটি এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেয়া হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী বাদী হয়ে ৪০ জনকে আসামি করে সদর থানার একটি মামলা করেন।

বৃহস্পতিবার সকালে শেরপুরের প্রধান বিচারিক হাকিম আদালতে ৩৮ বিএনপি নেতাকর্মীকে আসামি করে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন।

তিনি সাংবাদিকদের জানান, অভিযোগপত্রে ৩৮ আসামির মধ্যে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক আশীষ, সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল এবং বিএনপিতে সদ্য যোগদানকারী শিল্পপতি হযরত আলীর নামও রয়েছে।

এদেরকে পলাতক দেখানো হয়েছে। তবে এ মামলায় গ্রেপ্তার অন্য পাঁচ জন জেল-হাজতে রয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা।