২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএমএস কোর্টের সামনে হাতবোমা উদ্ধার

পুরান ঢাকার সিএমএম আদালতের সামনে থেকে একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 05:22 AM

Updated : 25 Apr 2022, 06:32 PM

বৃহস্পতিবার সকালে আদালত ভবনের সামনের নর্দমা থেকে বোমাটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশের ধারণা চলন্ত গাড়ি থেকে বোমাটি ছুঁড়ে মারা হয়, যা অবিস্ফোরিত অবস্থায় গড়িয়ে নর্দমায় গিয়ে পড়ে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবক্কর সিদ্দীক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “এ ঘটনায় কাউকে চিহ্নিত করা যায় নি।”

তিনি জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় সকাল সাড়ে নয়টার দিকে আহসান মঞ্জিলের সামনে থেকে সুলাইমান রাকিব নামে এক শিবিরকর্মীকে আটক করা হয়েছে।

তিনি যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ফাজিল শ্রেণীর ছাত্র।