২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকী হত্যা: রিফাতের কাছে তথ্য পায়নি পুলিশ

নারায়ণগঞ্জের তানভীর মোহাম্মদ ত্বকী হত্যায় হেফাজাতে নেয়া রিফাত বিন ওসমানের কাছে উল্লেখযোগ্য কোনো তথ্য পায়নি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি, c

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 01:36 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

সাত দিনের হেফাজত শেষে বুধবার নারায়ণগঞ্জ বিচারিক হাকিম কেএম মহিউদ্দিনের আদালতে হাজির করলে তাকে জেলহাজতে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে। 

ত্বকী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের বলেন, গত ২০ মার্চ রিফাতকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে সাত দিনের হেফাজতে নেয়া হয়।

ওসি আরো বলেন, জিজ্ঞাসাবাদে রিফাতে ত্বকী হত্যাকাণ্ড সর্ম্পকে উল্লেখ্যযোগ্য কোনো তথ্য দেয়নি। প্রয়োজনে তাকে আবারো জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

রিফাত বিন ওসমান নগরীর আমলাপাড়া এলাকার ওসমান গনির ছেলে।

গত ৬ মার্চ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ত্বকী। ৮ র্মাচ নগরীর চারারগোপের শীতলক্ষ্যা নদী সংলগ্ন খালে তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় ত্বকীর বাবা নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বি বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

তবে, ১৮মার্চ রফিউর রাব্বি নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে একটি সাতজনের নামসহ একটি অবগতিপত্র দেন। ওই পত্রে আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ও তার ছেলে অয়নের নামও রয়েছে।