২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে পুড়লো ওষুধের কাঁচামাল

নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকায় আগুনে একটি গুদামের ওষুধ তৈরির কাঁচামাল পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 12:32 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বুধবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।

কালুরঘাট ফায়ার স্টেশনের দুইটি গাড়ির পৌনে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা লিটন বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলায়েত উদ্দিন ইস্পাহানীর মালিকানাধীন ওই ওষুধের গুদামে আগুনে আনুমানিক চার লাখ টাকার কাঁচামাল পুড়ে গেছে বলে তারা দাবি করেছে।