আলমডাঙ্গায় ভারতীয় শাড়ি আটক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ১০ বস্তা ভারতীয় শাড়িসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন আলমডাঙ্গা থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ।
তিনি বলেন, ভোর ৫টার দিকে আলমডাঙ্গা মহিলা কলেজের কাছে কুস্টিয়াগামী একটি পিকআপ ভ্যান থামায় টহল পুলিশ। এ সময় এর চালকসহ গাড়িতে থাকা আরেক ব্যক্তি পিকআপটি ফেলে পালিয়ে যায়।
আটক শাড়ি ও পিকআপ থানায় রাখা হয়েছে। এ শাড়ির মূল্য কত তা জানাকে পারেনি পুলিশ।
