মতিঝিলে বাসে আগুন
বিএনপি নেতৃত্বাধীন জোটের টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন রাজধানীর আরামবাগে একটি বাসে আগুন দেয়া হয়েছে।
“এতে বাসের পেছনের অংশ পুড়ে যায়। ফায়ার ব্রিগেড আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।”
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে আবুল বাশার জানান।
বাস চালকের সহকারী মাহাবুবুল ইসলাম সাংবাদিকদের জানান, তারা বাস রেখে কাছেই বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ বাস জ্বলতে দেখেন।
কারা কখন বাসে আগুন দিয়েছে তা বুঝতে পারেননি বলে মাহাবুবুল জানান।
এর আগে বেলা ১১টার দিকে একদল পিকেটার নটরডেম কলেজের কাছে যুগান্তরের গলিতে দুটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। এর মধ্যে একটি ফাটলেও অন্যটি অবিস্ফোরিত থাকে।
পরিদর্শক (পেট্রোল) আবুল বাশার জানান, অবিস্ফোরিত হাতবোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।
এরপর ওই এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
