সাভারে তরুণীর লাশ
সাভার থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে সাভারের জোরপুল এলাকার একটি কলাবাগানের ভিতর থেকে অজ্ঞাত (২৮) ওই তরুণীর লাশটি উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতের যে কোন সময় দুর্বৃত্তরা মেয়েটিকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
