নোয়াখালীতে হরতালে ভাংচুর, আটক ৩৯
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিনে নোয়াখালীতে মিছিল, অবরোধের চেষ্টা ও ভাংচুর হয়েছে।
বুধবার সকাল থেকেই জেলা শহরের প্রধান সড়কগুলোতে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করার চেষ্টা করে হরতাল সমর্থকরা।
পুলিশ এলে তারা সরে যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সকাল সাড়ে ৭টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনের সড়কে একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
সকাল ৮টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে মাইজদীতে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।
মাইজদী-ইসলামগঞ্জ সড়কে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে হরতাল সমর্থকরা।
শহরে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করা হচ্ছে।
হরতালে শহরে বিচ্ছিন্ন ভাবে কিছু রিকশা-অটোরিকশা চলাচল করলেও ভারি যানবাহন চলাচল করছে না। সকাল থেকে অধিকাংশ দোকানপাটও বন্ধ থাকতে দেখা গেছে।
হরতালে যে কোনো ধরণের নাশকতামূলক পরিস্থিতি এড়াতে শহরে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
“আটকদের মধ্যে বিএনপির ১২ জন, জামায়াতের ১৫ জন ও শিবিরের ১২ জন নেতাকর্মী রয়েছে।”
