২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৫

হরতালের ভোরে নরসিংদী সদর উপজেলায় বাস ও কভার্ড ভ্যানের সংঘর্ষে এক নারীসহ পাঁচ জন নিহত হয়েছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 04:10 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

বুধবার ভোর ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর থানার আমদিয়া ইউনিয়নের কান্দাইলে এ দুর্ঘটনা ঘটে।

সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, সিলেট থেকে ঢাকাগামী নিউ লাইন পরিবহনের বাসটির সঙ্গে বিপরীতমুখী একটি কভার্ড ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন।

নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে হতাহতরা সবাই বাসযাত্রী বলে ওসি জানান।

তিনি বলেন, আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংঘর্ষের পর কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। সেটি উদ্ধারের কাজ চলছে।