বিলোনীয়া সীমান্তে গৃহবধূকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ফেনীর পরশুরামের বিলোনীয়া সীমান্ত থেকে এবার এক গৃহবধূকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
মঙ্গলবার বিকালে উপজেলার উত্তর বাউরখুমা গ্রামের ২১৬০/৫ নম্বর পিলারের কাছ থেকে সিদ্দিকুর রহমানের স্ত্রী তুক্কনী বেগমকে (৪০) বিএসএফ ধরে নিয়ে যায়।
১৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সোহরাব হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত ২১ মার্চ সীমান্তের এই অংশ থেকে ছয় শিশুকে ধরে নিয়ে যায় ভারতীয় পুলিশ ও বিএসএফ। বেশ কয়েকবার পতাকা বৈঠকের ছয়দিন পর ২৫ মার্চ রাতে তাদের ফেরত দেয় বিএসএফ।
