২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাসচাপায় মুক্তযোদ্ধা আহত

বরিশাল নগরীতে জেলা প্রশাসনের সংবর্ধনা নিতে আসা এক মুক্তিযোদ্ধা বাসচাপায় গুরুতর আহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 12:23 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

মঙ্গলবার দুপুরে ফজলুল হক এভিনিউতে আহত মো. ফজলুর রহমান (৮২) নগরীর বিসিক রোড কাউনিয়া এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার এসআই আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে নগর ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় সিটি সার্ভিসের একটি বাস তাকে চাপা দেয়।

ওখানে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বাসটি আটক করা হলেও চালক পালিয়েছে বলে জানান এসআই।