মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা পাঠালেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা হিসেবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টি ও ফুল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর ব্যক্তগিত র্কমর্কতারা রাজধানীর মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রের যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে মিস্টি, ফুল ও ফুলের তোড়া পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ, সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস)-১ মো. জাহাঙ্গীর আলম, এপিএস-২ সাইফুজ্জামান শিখর, প্রটোকল অফিসার শেখ আখতার হোসেন এবং সহকারী প্রেস সচিব মো. নুর এলাহি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
