২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদদের শ্রদ্ধা জানালো চট্টগ্রামবাসী

স্বাধীনতার ৪২তম বার্ষিকীতে একাত্তরের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে চট্টগ্রামবাসী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 08:31 AM

Updated : 25 Apr 2022, 06:31 PM

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন।

এরপর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের মেয়র এম মনজুর আলম, সাংসদ নূরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও মুক্তিযোদ্ধা সংসদ।

তাদের পর একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার। এরপর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার।

প্রথম প্রহরেই ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নগর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সরকারী প্রতিষ্ঠান।

ভোর হতেই শহীদ মিনারে নামে মানুষের ঢল। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সব স্তরের মানুষ শ্রদ্ধা জানাতে আসে শহীদ মিনারে।

তাদের সবার কণ্ঠে ছিল যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান।